০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গ্যাসের পর এবার বাড়লো তেলের দাম
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
গ্যাসের পর এবার বাড়লো তেলের দাম খুচরা বাজারে বিক্রির জন রেখে দেয়া বিভিন্ন ব্রান্ডের ভোজ্য তেল/ছবি সংগৃহীত


অবশেষে তেলের দাম বৃদ্ধির মধ্যদিয়ে দীর্ঘদিনের ব্যাবসায়ীদের দাম বৃদ্ধির প্রচেষ্টা সফল হয়। প্রথম শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির পর এবার ভোজ্য তেলের দাম বাড়ালো অন্তর্বর্তী সরকার।  

এতে করে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে।

রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারে মূল্য, এই দু’টো বিষয়ে সমন্বয়ের কারণেই দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, আলোচনার পরিপ্রেক্ষিতে ভোজ্য তেলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।  ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে মাসে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা অব্যাহতি ছিলো।

সরকার পরিচালনা ব্যয়ের উদ্দেশে রাজস্ব অব্যাহতির ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা থেকে উত্তরণের ক্ষেত্রে রমজানকেন্দ্রিক চিন্তা করে প্রায় ২০০০ কোটি টাকা রাজস্ব অব্যাহতি দেয়া হয়েছিলো।

উল্লেখ্য, এর েক’দিন আগে সরকার শিল্প সেক্টরে দেয়া গ্যাসের দাম বৃদ্ধি করেছিল। যা ছিল ৩৩ শতাংশ। ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়েছে।

শেয়ার করুন