১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


কুসিকে চলছে ভোট
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কুসিকে চলছে ভোট


বর্তমান নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়েছে। কিছুটা উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় অণুষ্টিত হচ্ছে এ নির্বাচন। যা এ সিটির তৃতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচজন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন গত দুবারের মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক (টেবিল ঘড়ি) ও আওয়ামী লীগের আরফানুল হক (নৌকা)। অন্য তিনজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন (ঘোড়া) ও কামরুল আহসান (হরিণ)।

এর মধ্যে মনিরুল হক বিএনপির ও নিজামউদ্দিন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দুজনকেই বহিষ্কার করে বিএনপি। 

কুসিকের মত ছোট্ট একটা সিটির নির্বাচন হলেও এর গুরুত্বটা অনেক। বিশেষ করে নতুন নির্বাচন কমিশনের এটা এসিড টেষ্ট হিসেবেই দেখছেন অনেকেই। এ নির্বাচন নিয়ে বিএনপির কোনো মাথাব্যাথা না থাকলেও বিভিন্নমহলের দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে সিইসি হাবিবুল আউয়ালের একটি পদক্ষেপে প্রচন্ড ক্ষিপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কিছু নেতা। সিইসি ওই এলাকার সংসদ সদস্যকে এলাকার বাইরে চলে যেতে বলেছিলেন।

কিন্ত সেটা আমলে নেয়নি স্থানীয় সাংসদ। এতে তিনি এ নির্বাচন প্রভাবমুক্ত হওয়ার ব্যাপারে শংকিত রয়েছেন। এক পর্যায় তিনি অসায়ত্বও প্রকাশ করেছেন। যদিও আইনগত দিক থেকে সিইসির এ পদক্ষেপ যৌক্তিক নয় বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কারন তিনি ওই এলাকার ভোটার। তারও আজ ভোট দানের অধিকার রয়েছে।  

শেয়ার করুন