০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৩২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার পার্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার পার্টি নারায়ণগঞ্জ সমিতির আহ্বায়ক কমিটির সভায় নেতৃবৃন্দ


নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের ইফতার পার্টি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল শুক্রবার উডসাইডস্থ গুলশান ট্যারেস মিলনায়তনে। এই ইফতার পার্টিতে উপস্থিত প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের মতামত নিয়ে সংগঠনের নতুন কার্যকরি কমিটিও গঠন করা হবে। এ ছাড়া সংগঠনের ভবন ক্রয় কমিটির পুনর্বিন্যাস ও বর্ধিত করা হবে। গত ২৭ মার্চ বিকেলে সংগঠনের আহ্বায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জ্যামাইকার একটি ভ্যানুতে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা নির্মল পাল এবং সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও উপদেষ্টা আরশাদুল বারী আসাদ। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মজিবর, সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন, ইসমাইল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, নূর বাবুল, সংগঠনের সাবেক সিনিয়র সভাপতি মোস্তফা জামান টিটো, সাবেক সহ-সভাপতি মশিউর রহমান তুহিন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাদের, জুয়েল আহমেদ, জাতীয় দলের সাবেক ফুটবলার জানে আলম বাবু, সংস্কৃতিকর্মী নিতাই দাস, দর্পণ কবীর ও গোপা পাল মুক্তা। 

সভায় সংগঠনের জন্য একটি ভবন বা মিলনায়তন ক্রয়ের লক্ষ্যে ‘ক্রয় কমিটি’ গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টারা এই কমিটি পরিচালনা করবেন এবং পর্যায়ক্রমে আগ্রহীদের কমিটিতে অন্তর্ভুক্তি করা হবে। ৮ এপ্রিল ইফতার পার্টি এবং ঈদের পর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এ সভা থেকে প্রবাসী নারায়ণগঞ্জবাসী সকলকে সংগঠনে এসে সম্পৃক্ত হয়ে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবারও আহ্বান জানানো হয়।


শেয়ার করুন