১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


গর্ভপাতের অধিকার দাবিতে ওয়াশিংটন ডিসিতে মিছিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
গর্ভপাতের অধিকার দাবিতে ওয়াশিংটন ডিসিতে মিছিল ওয়াশিংটনে নারীদের প্রতিবাদ মিছিল


নির্বাচনের মাত্র তিনদিন আগে গত ২ নভেম্বর শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মিছিল করেছেন হাজারো নারী। বার্ষিক ‘উইমেন্স মার্চ’ নামের এই কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা গর্ভপাতের অধিকার দাবি করেছেন।

এই বিক্ষোভ থেকে নারীরা মূলত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানালেন। একই সঙ্গে তারা নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের পক্ষে কমলার আহ্বানের প্রতি সমর্থন প্রকাশ করেন।

নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের গর্ভপাতের অধিকারের বিরোধী। আর এটিকেই হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে একটি সুযোগ হিসেবে বেছে নিয়েছেন কমলা। তাই নারীদের গর্ভপাতের অধিকারকে নিজের নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রীয় বিষয় করে তুলেছেন তিনি।

মিছিলে অংশ নিতে নর্থ ক্যারোলাইনা থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন ১৯ বছর বয়সী লেহ ব্রুকার। তিনি বলেন, ‘নারী হিসেবে আমাদের অধিকারকে সমর্থন করে-এমন একজন প্রার্থীকে ভোট দেওয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এই শিক্ষার্থী বলেন, তিনি ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন। নিজের প্রথম ভোট একজন নারীকে দেওয়াটা দারুণ ক্ষমতায়নের বিষয়। ব্রুকারের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ছেলেরা যদি ছেলে হয়, তাহলে নারীরা প্রেসিডেন্ট হবেন।

আয়োজকেরা বলছেন, শনিবারের এই মিছিলে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরেও এমন মিছিল হয়েছে। দুই বছর আগে ২০২২ সালে এক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

শেয়ার করুন