১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশে হজ নিবন্ধনের সময়বৃদ্ধি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
বাংলাদেশে হজ নিবন্ধনের সময়বৃদ্ধি


বাংলাদেশে ১৪৪৩ মওসুমের সরকারী ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় চলমান হজ নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। চলতি মাসের অর্থাৎ ২২ মে পর্যন্ত এ কার্যক্রম করা যাবে। ধর্মমমন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, চলতি ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ২২ মে বোরবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এ জন্য আগামী ২১ মে শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংলিলিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহন করবে। 

এর আগে এ বছরের হজের নিবন্ধনের কার্যক্রম ১৬ মে থেকে শুরু করে ১৮ মে’র মধ্যে সম্পন্ন করার ঘোষনা দিয়েছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য ওই ঘোষনা দেয়া হয়।  


মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর কমপক্ষে সাত মাসের মেয়াদের (৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) একটি পাসপোর্ট থাকতে হবে।  নিবন্ধনের পর কোনো প্রার্থী যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমানভাড়া ও খাবার বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।

তবে কোনো প্রার্থী যদি বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করেন তাহলে তিনি সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

এছাড়া কোরবানির উদ্দেশে প্রত্যেক হজযাত্রীকে অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল সঙ্গে নেওয়ার জন্যও বলা হয়েছে।


শেয়ার করুন