০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


মায়ের শরীর রান্নার অভিযোগে মেয়ে ফিল্ডস গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
মায়ের শরীর রান্নার অভিযোগে মেয়ে ফিল্ডস গ্রেফতার ট্রুডি ফিল্ডস


মায়ের দেহ খণ্ডিত করে রান্নার অপরাধে কেন্টাকিতে ৩২ বছর বয়সী ট্রুডি ফিল্ডসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ফিল্ডসের মায়ের দেহাংশ একটি ওভেনে রান্না করা অবস্থায় এবং বাড়ির অন্যান্য স্থানে মৃতদেহের বাকি অংশ আবিষ্কার করে। পুলিশ বলেছে, কেন্টাকির ৩২ বছর বয়সী এক নারী, তার মায়ের দেহাংশ রান্না করে ‘মন্ত্র জপ’ করছিলেন।

গত ৯ অক্টোবর বুধবার দুপুরের পরে কেন্টাকি রাজ্য পুলিশ একটি ফোনকল পায় যে রবার্টসন কাউন্টিতে ট্রুডি ফিল্ডসের বাড়িতে একটি মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ বাড়ির দরজায় নক করলেও ট্রুডি ফিল্ডস কোনো উত্তর দেননি। পুলিশ বাড়ির পেছনে গিয়ে একটি চুলের স্তূপ, রক্তে ভেজা গদি এবং ঘাসের ওপর শায়িত মৃতদেহটি দেখতে পান। পুলিশ খণ্ডিত মৃতদেহ, একটি দ্বিতীয় গদি এবং রক্তে মাখা একটি লাঠি খুঁজে পায়। ঘটনা তদন্তে বিশেষ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। বাড়ির ভেতরে তারা ভুক্তভোগীর মেয়ে, ফিল্ডসকে পায়, যার হাত ও মুখ রক্তে মাখা ছিল।

পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে ট্রুডি ফিল্ডসকে বাড়ি থেকে বের করে আনে। রাত ১১টার দিকে বাড়ি তল্লাশি করে তারা স্টেইনলেস স্টিলের একটি পাত্রে মানবদেহের অংশ এবং আরো কিছু অঙ্গপ্রত্যঙ্গ খুঁজে পায়। ফিল্ডসকে সরকারি কার্যক্রমে বাধা দেওয়া, প্রমাণ লোপাট এবং মৃতদেহ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছিলেন যে আগের দিন ফিল্ডস তাদের ওপর ‘মন্ত্র জপ’ করছিলেন এবং সংঘর্ষমূলক আচরণ করছিলেন। পুলিশ এখনো মায়ের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে তদন্ত চলছে এবং ফিল্ডসের বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে।

শেয়ার করুন