০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


পুজিবাজারে শেয়ার কারসাজিতে সাকিবের ৫০ লাখ টাকা জড়িমানা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৪
পুজিবাজারে শেয়ার কারসাজিতে সাকিবের ৫০ লাখ টাকা জড়িমানা



শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কেলেঙ্কারী সংক্রান্ত দায়ে জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়েরকে ২৫ লক্ষ টাকা, সাকিব আল হাসাকে ৫০ লক্ষ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লক্ষ টাকা, মোনার্ক মার্টকে ১ লক্ষ টাকা, আবুল কালাম মাতব্বরকে ১০ লক্ষ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন