০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্যাটারসনে কাসিদায়ে বুরদা মাহফিল অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
প্যাটারসনে কাসিদায়ে বুরদা মাহফিল অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথিবৃন্দ


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ নিউজার্সি ও শাহজালাল লতিফিয়া মাদরাসার যৌথ উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বও রোববার আশেকে রাসুলদের এক নুরানি রুহানি মাহফিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে প্যাটারসনের মুসলিম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাদ আসর থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর রাসুলের শানে পবিত্র কাসিদায়ে বুরদা শরিফ স্থানীয় ওলামায়ে কেরাম পাঠ করেন। এতে অংশগ্রহণ করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, মসজিদ আল ফেরদৌসের খতিব হাফিজ মাওলানা আবদুল কুদ্দুস মঞ্জলালী, মাদরাসার শিক্ষক হাফিজ আলাউদ্দিন, হাফিজ মাওলানা আবদুল্লাহ আল হামিদ, মাদরাসার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা ইমরান আহমদ, কারি মাহতাব আহমদ, হাফিজ সৈয়দ খোবায়েব আলী, কারি মাশুক আহমদ, সৈয়দ খালেদ আলী ও লুৎফুর রহমান খান, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ খলিলসহ প্রমুখ।

শেয়ার করুন