০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল সিটিতে মেয়র প্রার্থী আহত মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম/ছবি সংগৃহীত


১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো-নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এদের আমলে দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। 

আমি এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

সন্ত্রাসীদের দ্বারা এই ধরণের বর্বরোচিত হামলায় আরও প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোন প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যেকোন প্রক্রিয়ায় তাদেরকেই বিজয়ী হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধীদলহীন এ ধরণের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়র প্রার্থী সরকারী দলের সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয় সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায় ? এ ধরণের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। আমি ষ্পষ্টভাবে বলতে চাই-আওয়ামী লীগের অধীনে কোন অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আমি অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।’’ 


শেয়ার করুন