০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


তানভীর কায়সারকে চূড়ান্তভাবে বহিষ্কার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
তানভীর কায়সারকে চূড়ান্তভাবে বহিষ্কার শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন মোহাম্মদ তানভীর কায়সার


অতি সম্প্রতি ভারতের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ ফাঁসের ঘটনায় তোলপাড় বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। এই ফোনালাপ ফাঁসের পরই মোহাম্মদ তানভীর কায়সার ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে তার ’আপা, আপা’ সম্বোধনের বিষয়টি। মূলত এই অভিযোগেই তাকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিটের সাধারণ সম্পাদক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের কথা বলা হয়। বিবিৃতিতে ফোনালাপের বিষয়টি এগিয়ে গিয়ে বহিষ্কারের কারণ হিসাবে উল্লেখ করা হয় বার বার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধবিরোধী কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন