০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৯:৫৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ নিউইয়র্কে এক মাসে ২,১৯৭ অভিবাসী আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প


বাংলাদেশকে আরো সহযোগিতার আশ্বাস
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৪
বাংলাদেশকে আরো সহযোগিতার আশ্বাস


সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে। মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে।


দূতাবাস বলেছে, “আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সাথে অর্থনৈতিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু ঝুঁকি কমিয়ে আনতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং সফররত প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষে আজ রোববার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ কথা জানায়।


যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারি সচিব ব্রেন্ট নেইম্যান এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।


দূতাবাস পদ্মা হাউসে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠকের বিষয়টিকে দারুণ বলে উল্লেখ করেছে।
মার্কিন প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের দেওয়া একটি ওয়ার্কিং লাঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে।


এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছিলেন, সাক্ষাতকালে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

শেয়ার করুন