১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সীমান্তে প্রায় ৩ লাখ শিশুর সন্ধান পাচ্ছে না হোমল্যান্ড সিকিউরিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
সীমান্তে প্রায় ৩ লাখ শিশুর সন্ধান পাচ্ছে না হোমল্যান্ড সিকিউরিটি দক্ষিণ সীমান্তে একা আসা অভিবাসী শিশুরা


মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) নতুন রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সীমান্তে একা আসা অভিবাসী শিশুদের ট্র্যাক করতে পারছে না। প্রায় ৩ লাখ অভিবাসী শিশুর সন্ধান পাচ্ছে না যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি। গত ১৯ আগস্ট সোমবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) ১৪ পৃষ্ঠার এক রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ২০১৯ থেকে ২০২৩ অর্থবছরের মধ্যে ৩২ হাজারেরও বেশি একা আসা শিশু তাদের ইমিগ্রেশন শুনানিতে উপস্থিত হয়নি। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো প্রায় ৩ লাখ শিশু, যারা দক্ষিণের সীমান্ত দিয়ে একা এসেছে। এই অডিট অনুসারে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি অভিবাসীদের জন্য ব্যবহৃত অ্যাপের ঝুঁকির বিষয়ে কোনো পরিকল্পনা করেনি।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি এ ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যখন পর্যন্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে রাখা না হয়েছে, তখন পর্যন্ত তাদের আদালতে হাজিরার নোটিশ দেওয়া হয়নি এবং সে মুহূর্তে তারা রিফিউজি পুনর্বাসন অফিসের অধীনে ছিল। এজেন্সি আরো বলেছে, তারা শিশুদের সুরক্ষা এবং কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ও আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ফেডারেল অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

রিপাবলিকান হাউসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটি এ ডিএইচএস রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটি শুনানির পরিকল্পনা করছে। সিনেটর বিল ক্যাসিডি, যিনি সিনেট কমিটি অন হেলথ, এডুকেশন, লেবার এবং পেনশনসের র‌্যাংকিং মেম্বার কর্তৃক কমিটির চেয়ারম্যান সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে তিনি একটি কমিটির শুনানি করার অনুরোধ করেন। এইচএইচএস ডাটা অনুসারে, বাইডেন প্রশাসন আসলে আগের দুটি প্রশাসনের তুলনায় দক্ষিণের সীমান্ত পার হওয়া এককভাবে শিশুদের মার্কিন যুক্তরাষ্ট্রে ছেড়ে দিয়েছে।

শেয়ার করুন