১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মার্কিন সামরিক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক সোমবার ঢাকায় আসছেন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায়
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৩
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায়


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ আাগমীকাল মঙ্গলবার ঢাকায়। সংলাপে অংশ নিতে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ বাংলাদেশে পৌঁছাবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারিকৃত মিডিয়া নোটে জানিয়েছে। সেখানে সংলাপের সম্ভাব্য আলোচ্যসূচি শেয়ার করা হয়। জানানো হয়, ৫ই সেপ্টেম্বর ঢাকায় ইয়ারলী ওই বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কর্মকর্তারা।

এতে উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন। সংলাপটি দুই সরকারের মধ্যকার সর্বাঙ্গীণ নিরাপত্তা সম্পর্কের অংশ। ওয়াশিংটনের নোটে বলা হয়, যুক্তরাষ্ট্রের

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দেশ দু’টির স্বার্থ অভিন্ন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দেশ দু’টির দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য নেই জানিয়ে নোটে আরও বলা হয়, পারস্পরিক ওই লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের সংলাপ হয়।

ঢাকায় গত ২৩ এবং ২৪শে আগস্ট অনুষ্ঠিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের খুব কাছাকাছি সময়ে নিরাপত্তা সংলাপটি (৫ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে ওয়াশিংটনের তরফে বলা হয়, সদ্য সমাপ্ত প্রতিরক্ষা সংলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন