০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:১৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাংলাদেশে দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২২
বাংলাদেশে দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসা/ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্টি শারম্যান। এ সময় তারা যুক্তরাষ্ট্র  বাংলাদেশে সম্পর্ক জোরদার করা, অবাদ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।  

এদিকে পররাষ্ট্র মন্ত্রনালয় রাতে ওই ফোনালাপের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম টেলিফোনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। অণ্যান্য বিষয়ের মধ্যে তারা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সরদের বিষয়ে পারস্পরিক অঙ্গীকারের বিষয়েও আলোচনা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরিয়ার আলম এটা নিশ্চিত করেছেন, বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি টেলিফোনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, রাষ্ট্রদূতেরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতদের জনসমক্ষে বিবৃতি দেয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনালাপকালে ওয়েন্ডি শারম্যান তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচনে বাংলাদেশের বিজয়ের জন্য তিনি প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত পিটার হাসকে নিয়ে সৃষ্ট ঘটনাবলীর পর এবার দূতাবাসের কর্মকর্তা, কর্মচারিদের নিরাপত্তা চাওয়া হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। 

শেয়ার করুন