০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৪
‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষনা করা সর্বাত্বক অসহযোগ আন্দোলণ চলছে। এরই মধ্যে দুদিনের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী মঙ্গলবার (৬ আগস্ট) শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হবে।


এদিন সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দুপুর ২টায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে।
এর আগের দিন সোমবার (৫ আগস্ট) শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান সমূহে স্মৃতিফলক উন্মোচন’ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।


একই দিন, ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে।

শেয়ার করুন