১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬:৫৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ঢাকাসহ সারা দেশে সিপিবির বিক্ষোভ
স্মরণকালের হত্যাযজ্ঞের দায় নিয়ে এখনই শেখ হাসিনার পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৪
স্মরণকালের হত্যাযজ্ঞের দায় নিয়ে এখনই শেখ হাসিনার পদত্যাগ দাবি


স্মরণকালের হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযজ্ঞ  ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এই দাবিতে আজ ৩ আগস্ট ২০২৪ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। বিকাল চারটায় পুরনো পল্টন মোড়ে সিপিবি সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দম্ভ ও স্বৈরাচারী আচরণের ফলে ছাত্র সমাজের দাবি না মেনে সারা বাংলাদেশে স্মরণকালের হত্যাযজ্ঞ সংগঠিত হলো। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখে,সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কন্ঠকে রুদ্ধ করতে চেয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে দমন পীড়ন করেই ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা করে চলেছে সরকার। কিন্তু সম্প্রতি ছাত্র তরুণেরা বুকের রক্ত দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস যুগিয়েছে।


নেতৃবৃন্দ বলেন কয়েকশো মানুষকে হত্যার পরও ছাত্র তরুনেরা রাজপথ দখলে রেখেছেন। আজ সারা দেশের ছাত্র জনতা ভয়কে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে। এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে যা দেশবাসী গ্রহণ করছে না। সরকার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে।


নেতৃবৃন্দ বলেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে সিপিবি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ছাত্রদের অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


এরপর সিপিবি নেতাকর্মীরা মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে ছাত্রদের সমাবেশে সংহতি জানান।


শেয়ার করুন