১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


দেশ বিক্রির চুক্তি আড়াল করতেই কথিত জঙ্গি নাটক সাজানো হচ্ছে - ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৪
দেশ বিক্রির চুক্তি আড়াল করতেই কথিত জঙ্গি নাটক সাজানো হচ্ছে - ইসলামী আন্দোলন


ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ভারতের সাথে দেশ বিক্রির চুক্তি আড়াল করতেই নিরীহ মাদরাসার ছাত্রদেরকে আটক করে কথিত জঙ্গি নাটক সাজানো হচ্ছে। যা এদেশের মানুষ বহু আগ থেকেই জানে এবং বুঝে।


ঈদুল আযহার ছুটির পর মাদরাসার ছাত্ররা যখন বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাতায়াত পথ থেকে তাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে তিন চার দিন পর মিডিয়ার ট্রায়াল দিচ্ছে নাশকতা ও জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার নবাগত সদস্য তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নগর উত্তর সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক  মুহাম্মাদ নাজমুল হাসান, মাওলানা সাব্বির খান, হাবিবুর রহমান, শাহজাহানসহ ওয়ার্ড ও ইউনিট নেতৃবৃন্দ।


শেখ ফজলে বারী মাসউদ আরো বলেন, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, পুলিশ, আমলা ও সরকার দলীয় দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের মুখোশ যখন জাতির সামনে উন্মোচিত হচ্ছে, ঠিক তখন গণমাধ্যম ও দেশবাসীর দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ফিরানোর ব্যর্থ চেষ্টা করছে সরকার। অনতিবিলম্বে কথিত জঙ্গিবাদের সাথে সম্পৃক্তের অজুহাতে গ্রেফতারকৃত মাদরাসার নিরীহ ছাত্র-শিক্ষকদের মুক্তি দিন। অযথা হয়রানি বন্ধ করুন।

শেয়ার করুন