১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মহানগর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
মহানগর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত অতিথিকে ক্রেস্ট প্রদান


নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেছেন পৃথিবীতে কোন স্বৈরাচার জোর করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারি সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ। নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় গত ১ জুলাই সন্ধ্যায় দোয়া মাহফিল ও দেশ থেকে আগত বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ ও মিজানুর রহমানের (ভিপি মিজান) সম্মানে মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানটি ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও সিনিয়ার যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও বিশেষ অতিথি নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি সেলিম রেজা, নিউজার্সি স্টেট (উত্তর) বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, জাতীয়তাবাদী যুবদলের প্রাক্তন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন ও জাসাস কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বিলাল চৌধুরী।

কোরআন তেলওয়াত করেন মহানগর (উত্তর) বিএনপির আব্দুর রহিম ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ জুবায়ের আলী। বক্তব্য রাখেন কাজী আমিনুল ইসলাম স্বপন, এজিএম জাহাঙ্গীর, মোহাম্মদ জাফর তালুকদার, মানিকুজ জামাম মানিক, শরিফুল হক খালিশদার, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, তপদির রায় বরুন, টিটু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অপর সংবর্ধিত অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে চমলান আন্দোলন বন্ধ হয়নি। এখননো চলছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেবুল খান সেবুল, লিয়াকত আলী, হেলালুর রহমান হেলাল, আনোয়ার জাহিদ, লিয়াকত আলী, মোঃ আলী রাজা, শাহ কামাল উদ্দীন, দুলাল রাহমান, মমতাজ উদ্দীন, খন্দকার মোঃ আব্দুল বাকী, কবির ফারুক, সুলতান মাহমুদ সিদ্দিকী, শেখ আক্তার হোসেন নান্নু, সৈয়দ আবুল কাশেম, শামীম মিয়া, আবুল আজাদ, ফখরুল ইসলাম, মফিজ উদ্দীন মাসুম, আব্দুল মুক্তাদির, জিল্লুর রহমান খান, জামাল হোসেন, আব্দুল হামিদ, আকবর আলী, আব্দুল মালেক রোকন, হাবিবুর রহমান চিনু,আহাদ মিয়া, দিলাওয়ার হোসাইন, ফরিদ উদ্দীন ইসহাক শেখ, হাজী সাব্বির আক্তারউজ্জামান, এম এ মাজেদ এনায়েত আলী প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন