০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ছাত্রলীগের হামলায় আহত
ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে সাবেক ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে সাবেক ভিপি নুর


গত ২৪ ও ২৬ শে মে ছাত্রলীগের দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে যান ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুর। 
আজ সন্ধ্যা পৌনে ৬ টায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ছাত্রদলের আহত নেতা-কর্মীদের তিনি দেখতে যান এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি ছাত্রদলের আহত নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন। তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে

নুর বলেন, ছাত্রলীগকে সরকার দৈত্য-দানবে পরিণত করেছে। এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি আজ দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের সংগঠনে পরিনত হয়েছে। 
মুক্তজ্ঞান চর্চা ও গণতন্ত্রের পূর্ন্যভূমি খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে নুর বলেন,গণমাধ্যমে হামলাকারী ছাত্রলীগ নেতাদের পরিচয় প্রকাশিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছাত্রদলের নেতা-কর্মীদের উপরই মামলা করেছে। পুলিশের উপস্থিততে হাইকোর্ট প্রাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তান্ডব চালালেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। 

হামলাকারী ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ভিপি নুরুল হক নুর। এছাড়া সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন