১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সংবাদ সম্মেলনে এম আজিজ
আজকালকে উকিল নোটিশ দিয়েছি, মামলায় যাচ্ছি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
আজকালকে উকিল নোটিশ দিয়েছি, মামলায় যাচ্ছি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এম আজিজ


নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ইউর ড্রিম হোম কেয়ারের প্রেসিডেন্ট এম আজিজ। তিনি বলেন, সাপ্তাহিক আজকাল উদ্দেশ্যপ্রণোদিকভাবে আমার বিরুদ্ধে এবং আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের কারণে আমার ব্যবসায়ীক ক্ষতি হয়েছে এবং আমার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। ইতিমধ্যেই আমি আমার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছি। এরপরই মামলা করবো।

গত ৫ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামাস রেস্টুরন্টে এক সংবাদ সম্মেলনে এম আজিজ এ সব তথ্য দেন। লিখিত বক্তব্যে এম আজিজ বলেন, সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে। আমি কখনো চিন্তা করিনি এই ধরনের পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আমি ব্যবসায়ীক কারণে সংবাদ সম্মেলনে করতে বাধ্য হয়েছি।

গত ২৪ মে ২০২৪ তারিখে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল। ‘এ ইউর ড্রিম হোম কেয়ার’কে কারণ দর্শাও নোটিশ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। এই পুরো সংবাদটি মিথ্যা, বানায়োট, মানহানিকর ও বিভ্রান্তিমূলক। রিপোর্ট দেখে মনে হয়েছে সংবাদটি আমার এবং আমার প্রতিষ্ঠান ইউর ড্রিম হোম কেয়ারের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। এই মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদটি আমার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন করেছে। সেই সঙ্গে আমার ব্যক্তিগত সম্মানহানী হয়েছে। আজকাল যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মানহানিতে নেমেছে তার আরেকটি জলস্ত প্রমাণ পরবর্তী সপ্তাহে গত ৩১ মে ২০২৪ সংখ্যায় আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ শিরোনামে আরেকটি মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে। সেই রিপোর্টে প্রবাসের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটিকেও হেয়প্রতিপন্ন করেছে। বাংলাদেশ সোসাইটি চলে গঠনতান্ত্রিকভাবে। সেই গঠনতন্ত্রকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনগড়া, কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে। তাদের উদ্দেশ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়, আমার বিরুদ্ধে প্রতিহিংসার বহি:প্রকাশ।

প্রথম সংবাদের বিষয়বস্তু নিয়ে আমি কথা বলতে চাই। ঐ সংবাদে মিসবাহ আবদীন ও ফরিদা ইয়াসমীনের করা আমার ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে এক মামলার বিকৃত বয়ান উপস্থাপন করা হয়েছে। মিসবাহ আবদীন এবং ফরিদা ইয়াসমীন আদালতে যে নিষেধাজ্ঞা চেয়েছেন, তার শুনানিতে আদালত আমাদের দেওয়া তথ্যেরভিত্তিতে তাদের দাবি (মিসবাহ- ফরিদা) নাকচ করে দেয়। সেই ডকুমেন্ট আমার কাছে রয়েছে। যা আপনারা চাইলে আমি দেবো। আদালতে সত্যের পক্ষে যে রায় দিয়েছে, তার প্রতি আমি এবং আমার প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। কিন্তু সাপ্তাহিক আজকাল আদালতের নিষ্পত্তির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছে এবং উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমি এবং আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং মনগড়া প্রতিবেদন প্রকাশ করে কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই অবস্থায় আমি এবং আমার প্রতিষ্ঠানের ব্যবসায়ীক স্বার্থে আইনজীবীর দ্বারস্থ হয়েছি। ইতিমধ্যে আমি আমার আইনজীবীর মাধ্যমে (গত ৩০ মে ২০২৪) সাপ্তাহিক আজকালের প্রকাশক এবং সম্পাদককে আইনী নোটিশ পাঠিয়েছি। সেই সঙ্গে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, মিসবাহ আবদীনের কাছ থেকে ইউর ড্রিম হোম কেয়ার ২০২২ সালের ৪ আগস্ট আইনজীবীর মাধ্যমে আমি ক্রয় করি। সেই সময় মিসবাহ আবেদীন আমার কাছে গোপন করে যে, আইআরএস’র কাছে এই প্রতিষ্ঠানের বকেয়া ৭ লাখ ৬০ হাজার ডলার। পরবর্তীতে আমি তা পরিশোধ করি। আমার প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশের নিষ্পত্তিও হয়েছে। কিন্তু আজকালের প্রকাশক এবং সম্পাদক শাহ নেওয়াজের বিরুদ্ধেতো বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলছে। প্রয়োজনে আগামীতে সেগুলোও আপনাদের সামনে উপস্থাপন করবো।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেয়ার করুন