০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


ডোনাল্ড লু’র ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৪
ডোনাল্ড লু’র ঢাকা ত্যাগ ঢাকায় ব্যস্ততম সময়ে ডোনাল্ড লু/ছবি সংগৃহীত


দুই দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

ব্যস্ততম এ দিনে তিনি বিভিন্ন বৈঠকে যোগ দেন। তবে তিনি যে বার্তা দিয়েছেন সেটা অনেকের কাছেই নতুন করে যুক্তরাষ্ট্রকে দেখার মত। কারন লু বলেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে যে প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রের সেগুলো এখনও বজায় রয়েছে। সেখান থেকে পিছু হটেনি তারা।



বিশ্লেষকরা বলছেন, মুলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে বরাবরের মত মরিয়া যুক্তরাষ্ট্র। সেখানে একান্তে চায় তারা বাংলাদেশকে।

এছাড়াও বাংলাদেশের সঙ্গে বেশ কিছু লেনদেনর বিষয় রয়েছে। এখানে রয়েছে তাদের ইনভেস্ট। আছে কিছু কিছু ক্ষেত্রে স্বার্থ।সব মিলিয়ে দুই দেশের মধ্যে নির্বাচনের পর একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই তার এ সফর মনে হয়েছে। বাংলাদেশও বরাবরের মত বন্ধুত্বের হাত বাড়িয়েই তার সঙ্গে কথা বলেছে। কেননা বাংলাদেশের তৈরী পোষাক রপ্তানীর বড় এক বাজার যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশাল অংকের একটা রেমিটেন্সও আসে।


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত ১৭ মাসে তৃতীয় বারের মতো বাংলাদেশ সফর করলেন।

শেয়ার করুন