০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক
প্রধানমন্ত্রীর বক্তব্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
প্রধানমন্ত্রীর বক্তব্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গত ১৯ নিউইয়র্ক থেকে তাৎণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়ন নেতৃবৃন্দ বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতার দম্ভে উম্মাদের মতো বক্তব্য দিচ্ছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দিয়ে মারতে চান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুইবার চুবানি দিয়ে উঠানোর মতো বক্তব্য দিয়ে হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছেন।

দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক রায়ে ‘রং হেডেড’  প্রধানমন্ত্রী, মতার আসনে বসে দেশের সম্মানিত নাগরিকদের সম্মানহানি করছেন অহরহ। মতার দম্ভে উন্মাদের মতো আচরণ করে দেশটাকে নিজেদের জমিদারি মনে করে বসে আছেন নিশিরাতের প্রধানমন্ত্রী।

নেতৃবৃন্দরা আরো বলেন, পদ্মাসেতু কারো বাবার সম্পত্তি নয়, পদ্মাসেতু প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ও দেশের জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত। 

যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অনতিবিলম্বে মতা থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে নিরপে নির্দলীয় সরকারের কাছে মতা হস্তান্তরের দাবি জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি, মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি, ওলিউল্ল্যা মো. আতিকুর রহমান, সভাপতি নিউইয়র্ক স্টেট বিএনপি, সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক নিউইয়র্ক স্টেট বিএনপি, মাহফুজুল মাওলা নান্নু, সাবেক সভাপতি নিউইয়র্ক স্টেট বিএনপি, হাজি আবু তাহের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র জাসাস, মো. আনোয়ার হোসেন, সভাপতি ব্রæকলিন বিএনপি, দেওয়ান কাউসার, যুগ্ম সম্পাদক, নিউইয়র্ক স্টেট বিএনপি।


শেয়ার করুন