০৩ জুন ২০২৬, বুধবার, ০৪:০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নের আহ্বান গ্রেটার নোয়াখালী সোসাইটির ইফতারে অংশগ্রহণকারীরা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ শনিবার ব্রুকলিনের নোয়াখালী সোসাইটির প্রথম ভবনে বিপুল সংখ্যক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়। 

সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। শুছেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র কার্যকরি ও ইফতার কমিটির কর্মকর্তারা।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রব মিয়া নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে বাংলাদেশিদের জন্য বৃহত্তম কবরস্থান ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই ইফতারে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী অংশ নেন। নোয়াখালী ভবন হলটি ছিল কানায় কানায় ভর্তি। ভেতরে সংকুলান না হওয়ায় ভবনের সামনের আঙ্গিনায় অনেকে ইফতার করতে দেখা গেছে।

সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীম ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন