০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সচিবালয়ে অগ্নিকান্ড, সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
সচিবালয়ে অগ্নিকান্ড, সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি মির্জা ফখরুলের


সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মিভুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকান্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।”

‘‘ আমি সচিবালয়ে অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহবান জানাচ্ছি।”



শেয়ার করুন