১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


রোজায় বাইডেনের শুভেচ্ছা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
রোজায় বাইডেনের শুভেচ্ছা জো বাইডেন


পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২৩ মার্চ বৃহস্পতিবার দেওয়া শুভেচ্ছা বার্তায় চীনের উইঘুর ও মিয়ানমারের রাখাইনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব মুসলমান নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, তাঁদের প্রতি ‘সংহতি’ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।’

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার সীমাস্তবর্তী এলাকার মানুষ এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও বিবৃতিতে স্মরণ করেছেন জো বাইডেন। তিনি বলেন, ‘এই পবিত্র সময়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে যে বিশ্বজুড়ে কষ্ট ও ধ্বংসের শিকার হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছি আমরা।’

বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে ও খোলামেলাভাবে বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা করা এবং বিশ্বাস প্রচারের ক্ষেত্রে সর্বজনীন মানবাধিকারের তাৎপর্যের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে আজ টুইট করেও মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। টুইটে বাইডেন লেখেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

শেয়ার করুন