১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৩৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মেরিল্যান্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
মেরিল্যান্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ নিহত নিহত মোহাম্মদ হানিফ


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১০ মার্চ রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মেরিল্যান্ডে তার পাঁচ ভাই থাকেন এবং তাদের ব্যবসা-বাণিজ্য রয়েছে।

জানা গেছে, মোহাম্মদ হানিফ গত ৮ মার্চ শুক্রবার হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ হানিফ। শুক্রবার কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট নিয়ে চলে যায়। এ সময় হানিফ তাদের বাধা দেন। তবুও দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১০ মার্চ রোববার মারা যান।

নিহত হানিফের জানাজা গত ১২ মার্চ মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ হানিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।

শেয়ার করুন