০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


তুষারপাতে নিউইয়র্কের জনজীবন বিপর্যস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
তুষারপাতে নিউইয়র্কের জনজীবন বিপর্যস্ত স্নোতে লণ্ডভণ্ড নিউইয়র্কের জনপদ


আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিলো নিউইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে প্রচণ্ড তুষারপাত এবং তুষারঝড় হবে। ভয়াবহতার কথা চিন্তা করেই নিউইয়র্ক সিটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও অনলাইনে ক্লাস নেয়া হয়েছে। আগে থেকেই জানানো হয়েছিলো ৮ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। কিন্তু সবার সেই ধারণাকে ভুল প্রমাণিত হয়েছে নিউইয়র্কের আশেপাশের স্টেটগুলোতে। প্রচণ্ড তুষারঝড়ের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ায় ১৪ থেকে ১৫ ইঞ্চি তুষার রেকর্ড করা হয়েছে। প্রচন্ড তুষারঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সাথে হাজার হাজার গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। এ রিপোর্ট লেখ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই তুষারপাত শুরু হয়। যা চলে টানা কয়েক ঘন্টা। পরদিন দুপুর ১টায় তুষারপাত বন্ধ হয়ে যায়। তুষারঝড়ের কারণে জনজীবন বিপর্যয়ের পাশাপাশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। সতর্কতার কারণে অনেকেই বাসায় থেকেছেন। তবে নিউইয়র্ক সিটির মধ্যে ৪ থেকে ৫ ইঞ্চি তুষার পড়েছে। তুষার পড়লেও ঠান্ডা ছিলো তুলনামূলকভাবে কম। যে কারণে নতুন প্রজন্মের শিশু-কিশোররা আনন্দের সময় কাটিয়েছেন।

শেয়ার করুন