১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:৪০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই সাকিনা ডেনি


বিশিষ্ট সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই। তিনি বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমা সাকিনা ডেনি দীর্ঘ প্রায় ৪০ বছর নিউইয়র্কে বসবাস করার পর স্বামী কবি ও সংগীতশিল্পী সহীদুল সরকারের সাথে রংপুর জেলার নীলফামারীর ডোমারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সকিনা ডেনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়ের সাবেক রিপোর্টার এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাকিনা ডেনির আকস্মিক মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

একসময় নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে শহীদুল সরকার ও সাকিনা ডেনি দম্পতি জুটির সংগীত পরিবেশনায় মুগ্ধ ছিলেন কমিউনিটি। পারিবারিক, সামাজিক ও জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে এই দম্পতির সরব উপস্থিতি এখন কমিউনিটির স্মৃতি হয়ে রইলো। নিউইয়র্কের এমন কোনো অনুষ্ঠান ছিলো না যেখানে এই দম্পতি উপস্থিত ছিলেন না। অত্যন্ত বিনয়ী এই দুই শিল্পী হারমোনিয়াম এবং কিবার্ড নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতেন। একসময় নিউইয়র্কে তাদের ছাড়া অনুষ্ঠান চিন্তাই করা যেতো না। তারা ছিলেন অনিবার্য শিল্পী। ব্যক্তিগত জীবনে এই দম্পতি ছিলেন নিঃসন্তান। কয়েক বছর আগে এই দম্পতি নিউইয়র্ক ছেড়ে চলে যান। কাগজপত্র যেহেতু ছিলো না, সেহেতু শেষ বয়সটুকু বাংলাদেশেই থাকতে চেয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মরহুমা সাকিনা ডেনির মরদেহ নীলফামারীর ডোমারে দাফন করা হয়।

শেয়ার করুন