০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সংরক্ষিত নারী আসনে প্রার্থী শহীদ সন্তান জোবায়দা হক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৪
সংরক্ষিত নারী আসনে প্রার্থী শহীদ সন্তান জোবায়দা হক


সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম আজ জমা দিয়েছেন ১৯৭৩ সালে আততায়ীর গুলিতে শহীদ সংসদ সদস্য নূরুল হকের মেয়ে জোবায়দা হক অজন্তা। নূরুল হক ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের তৎকালীন ফরিদপুর-১৭ (বর্তমান শরীয়তপুর- ২) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ওই বছরের ৩০ মে নিজ বাড়ির বৈঠকখানায় আততায়ীর গুলিতে তিনি খুন হন।


নূরুল হক কন্যা জোবায়দা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তৃণমূলে দলের জন্য কাজ করছেন। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য।


এ প্রসঙ্গে জোবায়দা বলেন, আমার বাবার পিচ্ছিল রক্ত পেরিয়ে আজ আমাকে এই অবস্থানে আসতে হয়েছে। একজন সাবেক এমপির মেয়ে হয়েও আমি টিউশনি করে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করেছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা সরকারের আমলে বৈরী পরিবেশে রাজনীতি করতে গিয়ে আমার পরিবারকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও বাবার দর্শন, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করেছি।
তিনি বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে আমি হৃদয়ে শক্তি সঞ্চয় করেছি। কারণ স্বজন হারানোর ব্যথা তার চেয়ে আর কেউ বুঝবেন না। তিনি এক রাতে বাবা-মা, ভাই-ভাবিসহ পরিবারের সদস্যদের হারিয়েও শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় আত্মনিয়োগ করেছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আমাকে যদি সুযোগ দেয়া হয় আমিও বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

শেয়ার করুন