০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


জর্জিয়ায় সাজ্জাদ আত্মহত্যা করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
জর্জিয়ায় সাজ্জাদ আত্মহত্যা করেছে স্ত্রী ও সন্তানের সঙ্গে সাজ্জাদ


ইঞ্জিনিয়ার সাজ্জাদ হাসান (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে জর্জিয়ার গুনেইট কাউন্টি পুলিশ। গত ১৭ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ তার বাড়ি থেকে অন্তত ২৫ মাইল দূরবর্তী জনসক্রিক নামক এলাকায় তার নিজের গাড়ির মধ্যে থেকে লাশটি উদ্ধার করে। তার মৃত্যু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা? এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশের ময়নাতদন্ত শেষে পুলিশ জানিয়েছে ইঞ্জিনিয়ার সাজ্জাদ আত্মহত্যা করেছে। সে নিজেকে নিজে শ্যুট করেছেন। পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকেই মন্তব্য করেছেন।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা সাজ্জাদ হাসান জর্জিয়া পাওয়ার কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পরিবার নিয়ে জর্জিয়ার টাকার শহরে বসবাস করতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সাজ্জাদের এই অকাল মৃত্যুতে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গত ১৯ জানুয়ারি নামাজে জানাজা শেষে স্থানীয় মুসলিম গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এবং গত ২১ জানুয়ারি তার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তার কুলখানিতে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন