১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে বিএনপি’র অংশ না নেয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র- ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৪
নির্বাচনে বিএনপি’র অংশ না নেয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র- ওবায়দুল কাদের ওবায়দুল কাদের/ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্ধিতাহীন ও হয়নি। দলটির নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে ভোটারের উপস্থিতি দেখা যায় না। আমরা জানি, ইউরোপসহ অনেক দেশে ভোটারের উপস্থিতি ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম হয়।


তিনি বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে। শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিনে তুষারঝড়ে ৩০ জন মারা গেছেন। এমন কোনো রাষ্ট্র নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, ইসরায়েল-গাজার যুদ্ধ তো চলছেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সংকট নিরসনে কয়েকমাস লাগবে, কিন্তু হামাসের ধ্বংস ছাড়া যুদ্ধ থামবে না।


সড়ক পরিবহনমন্ত্রী আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে।  শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। নির্বাচনের পরেও বিএনপি’র নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন