০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


অশ্রুফুল!
সারমীন রহমান
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
অশ্রুফুল!


দুঃখ তোমার

 বসনের গহনা,

 কান্না তোমার কানের দুল।

 বেদনা ভরা সাগর চোখে বইছে যে অশ্রু,

 হয়েছে তাই-

ছোট্ট হীরে নাকের ফুল।

মিষ্টি তোমার সহজ হৃদয়

ছুঁয়েছে কখন পাখির লক।

ভালোবেসে মন হারিয়েছো-

নাকে পরেছো

প্রতিশ্রুতির সোনার নোলক!


ঝড়-বৃষ্টি বিরহ বাতাসে

ঘর বেঁধেছো কচুর পাতায়।

আছড়ে পড়ে সারাণই-

নেই যে কোনো শক্ত খুঁটি

আপন করে হাতটি ধরার।


হঠাত কখন কি যে হলো

অচিন পাখি তোমায় ভুলে

কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ে রওনা দিলো!

লাজুক তুমি লজ্জাবতী


ফুলের মতো বোবা হয়ে-

আরো বেশি গুটিয়ে নিলে।

সাত সমুদ্রে মুক্তো ফেলে

কোথায় তুমি ছুটে গেলে,

সর্বসুখ বিসর্জন দিয়ে- বল

সেথায় কিবা পেলে?


স্বর্ণসুখ সয় না সবার

সোনার গহনায় বেনারসী।

তোমার চোখে অশ্রুর ফুল,

শুভ্র তোমার সুশ্রী পায়ে

ফোঁটা ফোঁটা রক্তের

গোলাপ কাঁটার ঘুঙুর!


শেয়ার করুন