০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


কানাডার নাগরিকত্ব পাবেন অবৈধ অভিবাসীরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
কানাডার নাগরিকত্ব পাবেন অবৈধ অভিবাসীরা


কাগজপত্র ও অনুমতিবিহীন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর যে ৫ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে। অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। অধিকহারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সংবাদমাধ্যমটিকে কানাডার মন্ত্রী আরো জানিয়েছেন, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন।

শেয়ার করুন