০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


চট্টগ্রাম সমিতির মহান বিজয় দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
চট্টগ্রাম সমিতির মহান বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন মাকসুদুল হক চৌধুরী


চট্টগ্রাম সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গত রোববার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম ভবনে। সংগঠনের সাবেক সভাপতি এবং অন্তর্বর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, ট্রাস্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার মোহাম্মদ শাহজাহান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরী, আহসান হাবীব, লুরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবু তাহের, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ সিরাজী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের প্রিয় সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্য। 

সভায বক্তারা স্বাধীনতা সংগ্রামের সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, বিজয়ের ৫২তম দিবসেও আমরা এখনো পুরোপুরি স্বাধীন নয়, বাংলাদেশকে বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল রাজনৈতিক সমস্যার সমাধানে সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন