০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটি
নেতৃত্বে মেজর (অবঃ) হাফিজ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৪
নেতৃত্বে মেজর (অবঃ) হাফিজ


দীর্ঘদিন পর বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সদ্য তাকে আহ্বায়ক করে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি করেছে বিএনপি। আগামী ২৬ মার্চ জাতীয় এ দিবসকে ঘিরে অনুষ্ঠান সমন্বয় করতে এ কমিটি করা হয়েছে।  


বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। তিনি এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।  


কমিটিতে যারা রয়েছেন- অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, মোস্তাক আহমেদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইশতিয়াক আজিজ উলফাত ও সাদেক খান।

শেয়ার করুন