০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ ডাক
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেশব্যাপী মানববন্ধনের কর্মসূচি বিএনপির
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৩
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেশব্যাপী মানববন্ধনের কর্মসূচি বিএনপির


আবারও কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের এক দফা দাবি ও তফসিল বাতিলের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটি। এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপী মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করেছে তারা।  


বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। ২৮ অক্টোবরের পর থেকে এ নিয়ে ১০ দফায় অবরোধের ডাক দিল দলটি। এ হিসাবে ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ এবং ১০ ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন করবে বিএনপি।


আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

শেয়ার করুন