০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি


সিদ্ধান্তহীনতায় থাকা জাতীয় পার্টিও শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়টা স্পষ্ট করে দিল। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের পরপর জাতীয় পার্টিও ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এসময় দলের মহাসচিব বলেন, ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।


শেয়ার করুন