১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন কমিশন গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন কমিশন গঠন সাধারণ সভায় বক্তব্য রাখছেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম


প্রবাসের অন্যতম এবং আদর্শিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং ইস্পাত কঠিন ঐক্য অটুট। নির্বাচন বা সাংগঠন কর্মকাণ্ড নিয়ে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও বা সামন্য তিক্তার সৃষ্টি হলেও নির্বাচন বা সাংগঠনিক কর্মকাণ্ড শেষে সবার মুখে হাসি যেন সৌহার্দ্য সম্প্রীতির অনন্য নিদর্শন। নেতৃত্বের মধ্যে ক্ষমতার লোভ নেই, সবার প্রত্যাশা এবং অঙ্গীকার যেন মিলেমিশে একটি পরিবার হয়ে এগিয়ে যাই।

সেই আদর্শ সংগঠনের পালে লেগেছে নির্বাচনী হাওয়া। গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। আর এটি গঠন করা হয় সংগঠনের সাধারণ সভায়। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক উপদেষ্টা নার্গিস আহমেদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা আমিন খান জাকির, সাবেক সভাপতি ও উপদেষ্টা বাবুল চৌধুরী, উপদেষ্টা প্রফেসর শাহাদাত হাসান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি ও উপদেষ্টা মামুন মিয়াজী, অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারী, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনূস সরকার, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক পাটোয়ারি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিপ্লব সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কবীর হোসেন, আক্তার হামিদ, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

সাধারণ সভার শুরুতেই সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম। তিনি তার মেয়াদকালের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন এবং সভার কার্যক্রম শুরু করেন।

সাধারণ সভায় সাধারণ সম্পাদক নূরে আলম মনির তার রিপোর্ট পেশ করেন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ সাদেক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। সেখানে উল্লেখ করা হয়, এই প্রথমবারের মতো ৩৬ হাজার ডলার, ৬০০ ডলার উদ্বৃত্ত করে নিউজার্সিতে চাঁদপুরবাসীর জন্য ৩৬টি কবর ক্রয় করা হয়। এছাড়াও সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ডিসেম্বরের মধ্যে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ৮ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতে প্রবাসেও এই বৃত্তি প্রকল্প চালু করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন আমিন খান জাকির, দুই সদস্য হলেন-বাবুল চৌধুরী ও আলমগীর হোসেন।

সাধারণ সভায় সব প্রশ্নের উত্তর দেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম। সাধারণ সভাটি মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সভাপতি সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন