১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বন্যার্তদের সাহায্যার্থে ২৫ হাজার ডলার বিতরণের সিদ্ধান্ত
বিয়ানীবাজার সমিতির জরুরি সাধারণ সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
বিয়ানীবাজার সমিতির জরুরি সাধারণ সভা মঞ্চে কর্মকর্তাবৃন্দ


বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সাধারণ লোকজন বন্যায় আক্রান্ত। আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্যের হাত দিয়েছে বিয়ানীবাজার সমিতি। যা এ সংগঠন সব সময় করে। তারই ধারাবাহিকতায় এবারও পরিস্থিতির প্রেক্ষাপটে সমিতির পক্ষ থেকে গত ২১ জুলই রোববার ওজনপার্কের মামোছ পার্টি হলে বাদ মাগরিব জরুরি সাধারণ সভায় বসে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু। মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফখর, মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, হারুন মিয়া, ফখরুল ইসলাম বেলাল, সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বুরহান উদ্দীন কপিল। প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা রফিক উদ্দীন। জরুরি সাধারণ সভায় প্রথমে ২০ হাজার ডলার ত্রাণ সহায়তা আলোচনায় উঠে আসে।

আলোচনার এক পর্যায়ে সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই বক্তেব্য উল্লিখিত ত্রাণ সহায়তা অপ্রতুল মনে হলে আরো বেশি সহায়তার কথা উল্লেখ করেন। এ কথার সঙ্গে সহমত পোষণ করে সমিতির সদস্য ফয়সল আহমদ ২৫ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা প্রস্তাব করেন। এ প্রস্তাবে সবাই রাজি হন। সমিতির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে এ আর্থিক ত্রাণ সাহায্য দেওয়া হবে। যে এলাকার মানুষ বেশি আক্রান্ত তারা পাবে বেশি, আর অপেক্ষাকৃত কম আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন কম পাবে। তবে কবে এ ত্রাণ বিতরণ করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ত্রাণের এ অর্থ সমিতির ফান্ড থেকে উত্তোলন করে বিতরণ করা হবে। এর মধ্যে বিত্তশালীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করা হবে। সংগ্রহের পরিমাণ আগামী সাধারণ সভায় উত্থাপন করা হবে।

আলোচনায় অংশ নেন-সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখী, বাফেলো বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাবেক প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার সমিতির বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাবেক দফতর সম্পাদক আব্দুল হামিদ, জামাল আহমদ, আলতাফ হোসেন প্রমুখ।

সভার শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন