০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৫:০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে - সালমান এফ রহমান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৩
বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে - সালমান এফ রহমান


বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।বিএনপি নেতারা যা বলছেন সব ভুয়া। তাদের ভুয়া ডেডলাইনে কোনো কাজ হবে না। নির্বাচন সময়মতই হবে।
শনিবার ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া  কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷


প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে। অন্যথায় কোনো অসদুপায়ে ক্ষমতায় আসার সুযোগ নেই৷ তিনি বলেন, গতবছর ১০ ডিসেম্বর বিএনপি ডেডলাইন দিয়েছিল শেখ হাসিনা সরকার থাকবে না। কোনো কাজ হয়নি।

এবারও তাদের কোন ডেডলাইনে কোনো কাজ হবে না। তারা নমনীয় হয়ে গেছে। ইতোমধ্যে বলতে শুরু হয়ে গেছে ফাঁকা মাঠে নাকি আওয়ামী লীগকে গোল দিতে দিবে না। দেখবেন শেষ পর্যন্ত বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে এবং শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসবে।

শেয়ার করুন