০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ইংল্যান্ড পরাস্ত ৯ উইকেটের বড় ব্যবধানে
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৩
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ


একটু ব্যাতিক্রম ছিল সুচনায়। অনেক বিশ্বকাপেই সুচনা ম্যাচে স্বাগতিকদের খেলার কথা থাকলেও বিশ্বকাপের এ আসরের সুচনা ম্যাচে ভারত খেলেনি। তবে যে উত্তেজনাতে শেষ হয়েছিল আগের বিশ্বকাপের ফাইনাল। সেখান থেকেই যেন শুরু হলো আইসিসি’র ২০২৩ সনের এ মেগাআসর। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। এতে মধুর এক প্রতিশোধ নিল কিইউ। হারিয়েছে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যাবধানে। ভারতের কন্ডিশনটা এ দুই দলের জন্য একটু অস্বস্থিকর বরার হলেও সুচনা ম্যাচে যেভাবে খেলেছে, তাতে মনে হচ্ছে এ আসরে রান বন্য বইবে।


তবে ইংল্যান্ডও বাজে খেলেছে তা নয়। টসে হেরে প্রথম ব্যাটিং করে ২৮২/৯ রান সংগ্রহ করেছিল ইংলিশরা রুটের ৭৭ ও বাটলারের ৪৩ রানের সুবাদে। হেনরি নিয়েছিলেন ৩ উইকেট। এরপর নিউজিল্যান্ডের দুই ্টপ অর্ডার কনওয়ে ও রাচিনের জোড়া অপরাজিত সেঞ্চুরীতে ৩৬.২ ওভারেই পৌছে যায় জয়ের লক্ষ্যে। কনওয়ে ১৫২ রানে অপরাজিত ও রাচিনের রান অপরাজিত ১২৩। দ্বিতীয় উইকেটে ২১১ বলে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রাচিন। বিশ^কাপে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে এটিই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯টি চার ও ৩টি ছক্কায় ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯৬ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কায় অনবদ্য ১২৩ রান করেন রাচিন।   

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৮২/৯, ৫০ ওভার (রুট ৭৭, বাটলার ৪৩, হেনরি ৩/৪৮)।
নিউজিল্যান্ড : ২৮৩/১, ৩৬.২ ওভার (কনওয়ে ১৫২*, রবীন্দ্র ১২৩*, কারান ১/৪৭)
ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

শেয়ার করুন