০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৫৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


কমিউনিটির পরিচিত মুখ কাজী কামাল আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
কমিউনিটির পরিচিত মুখ কাজী কামাল আর নেই কাজী কামাল


কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং শহিদ পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল গত ৩১ আগস্ট ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাজী কামালের স্নেহধন্য সৈয়দ রাব্বী জানান, প্রায় দুই বছর আগে কাজী কামালের শরীরে মরণব্যাধি ক্যানসার ধরা পড়ে। ক্যানসার ধরা পড়ার পর থেকেই তিনি ডাক্তারের পরামর্শে চলতেন। যখন অসুস্থবোধ করতেন তিনি হাসাপাতালে চলে যেতেন। এবারো দুই সপ্তাহ আগে অসুস্থবোধ করায় তিনি ম্যানহাটনের মাইন্ট সেনাই হাসপাতালে চলে যান এবং তাকে হাসাপতালে ভর্তি করা হয়। সৈয়দ রাব্বী জানান মৃত্যুর তিন দিন আগেও তিনি হাসপাতাল থেকে আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি মানসিকভাবে খুবই শক্ত ছিলেন। কিন্তু তারপরও তিনি গত ৩১ আগস্ট সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ রাব্বী বলেন, কাজী কামাল অত্যন্ত সদালাপী এবং হাসিখুশি মানুষ ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মুরহুম কাজী কামালের নামাজে জানাজা গত ১ সেপ্টেম্বর বাদ জুমা জ্যামাইকায় মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তার লাশ নিউজার্সির মালবরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন