১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:২৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শাহ ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
শাহ ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া শাহ ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা


নিউইয়র্কে মানবসেবায় ও মানবকল্যাণে প্রতিষ্ঠিত শাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এই রক্তদান কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বাংলাদেশীদের পাশাপাশি ভিন দেশীরাও এক ব্যাতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দান করেন এবং মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। দুপুর দেড়টায় এই কর্মসূচির উদ্বোধন করা হয় এবং শেষ হয় সন্ধ্যা ৭টায়। এ্যাসেম্বলীওম্যান ক্যাটেলিনা ক্রুজ এই কর্মসূচির উদ্বোধন করেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপেদেষ্টা ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, শাহ গ্রুপের কো ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক, জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ্জামান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, শাহ গ্রুপের কো- ফাউন্ডার হোসনেআরা চৌধুরী, সাদিয়া জে চৌধুরী, সালমান জে চৌধুরী, এস এম সোলায়মান পাটোয়ারি, মোহাম্মদ হোসেন দিপু, নিহার সিদ্দিকী, এমডি আজিজুল হক, জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোহাম্মদ কিবরিয়া, লেখক হুমায়ুন কবীর ঢালি প্রমুখ।

নিউইয়র্ক ব্লাড সেন্টার এবং নবান্ন রেস্টুরেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত রক্তদান কর্মর্সূচিতে এ্যাসেম্বলীওসম্যান ক্যাটেলিনা ক্রুজ বলেন, শাহ ফাউন্ডেশন সব সময় মানব কল্যাণে কাজ করে। যে কারণে আমি সব সময় শাহ ফাউন্ডেশনের পাশে থাকি, আগামীতেও থাকবো।

শাহ জে চৌধুরী বলেন, রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের সবার রক্ত দেয়া প্রয়োজন। এই সেবমূলক কাজের জন্য কোন সংগঠনের প্রয়োজন নেই, ইচ্ছা থাকলে নিজ নিজ উদ্যোগেও ভাল কাজ করা যায়।

ফাহাদ সোলায়মান বলেন, শাহ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর হিসাবে আমি গর্বিত। কারণ এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

ফৌজিয়া জে চৌধুরী বলেন, রক্ত দান মানেই জীবন দান। আমাদের সবার এটা করা উচিত এবং মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসা উচিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

শেয়ার করুন