০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:৩২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মতিয়া চৌধুরীর ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
মতিয়া চৌধুরীর ইন্তেকাল মতিয়া চৌধুরী/ফাইল ছবি


সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ২০০৯-২৪ মেয়াদে সংসদ উপনেতা এবং শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ শাসনে থাকাকালীন ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী ছিলেন তিনি।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলার নাজিরপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন