০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৫১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


৭৯-এ পা রাখলেন খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
৭৯-এ পা রাখলেন খালেদা জিয়া খালেদা জিয়া


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭৯ বছর বয়সে পা রাখলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তার জন্ম। জাতীয় শোক দিবসের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনে এই জন্মতারিখ নিয়ে সৃষ্টি হয় নানা বির্তক। যদিও বিএনপি এ দিনটি এখন আর পালন করে না। শোক দিবস এড়িয়ে পরের দিন ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের আনুষ্ঠানিকতা করেন দলের নেতাকর্মীরা। এদিন কেক কাটা থেকে শুরু করে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয় দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে। 

বর্তমানে খালেদা জিয়া রাজধানী ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে নীবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ১৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করবে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় এই মিলাদ মাহফিল হবে। সারা দেশে জেলা-উপজেলায় তার দ্রুত আরোগ্য কামনায় এই মিলাদ হবে।

১৫ আগস্ট বিএনপির কোনো কর্মসূচি ছিলো। ২০১৬ সালে থেকে দলটি শোকদিবসের দিন কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে। আগে দিবসটিকে কেক কাটা হতো। 

জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিকালে শাহজাহানপুরে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাসের বাসায় মিলাদ করে। এই মিলাদে নেত্রীর আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা।

১৯৮১ সালের ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। খালেদা জিয়ার তিন দফা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি সংসদে  বিরোধী দলের নেত্রীও ছিলেন।

শেয়ার করুন