০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সেচ্ছাসেবক,যুব লীগ ও ছাত্রলীগ অংশ নেবে ওেই সমাবেশে
শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৩
শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’


বিএনপি,আওয়ামী লীগ ও ডিএমপি। এ তিনের নাটকীয়তা শেষ হচ্ছেনা। দেশের প্রধান ওই দুই দলের বৃহস্পতিবার আহ্বান করা মহাসমাবেশ পুলিশের জনদুর্ভোগের অজুহাত আমলে নিয়ে পিছিয়ে দেয় দুটি দল ১ দিন করে। সেমতে আগামীকাল শুক্রবার ছুটির দিনে বিএনপি নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে করবে বলে বৃহস্পতিবার দিনগত রাতে সাংবাদিক সম্মেলনে ঘোষনা দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন।

কিন্তু আজ সকাল পর্যন্ত আওয়ামী লীগ সহ দলটির দুই অংগ সংগঠন ওই মহাসমাবেশ আগারগাঁও বানিজ্যমেলা যেখানে হতো সেখানে করার সিদ্ধান্ত জানালেও আজ হঠাৎ সেটা বাতিল করে। এবং বায়তুল মোকাররম দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’ করার ঘোষনা দেয়। এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা কিছু জানা না গেলেও আজ দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে জড়ো হওয়া কিছু নেতাকর্মীদের তাড়িয়ে দেয়। যদিও সমাবেশ শুক্রবার।  


এর আগে আজ বৃহস্পতিবার আহ্বান করা এ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
বিএনপির শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে মহাসমাবেশ করার সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।


এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে (শুক্রবার) সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

শেয়ার করুন