০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:১৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


নবগঠিত ক্রিকেট দলের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
নবগঠিত ক্রিকেট দলের উদ্বোধন মইনুজ্জামান চৌধুরীকে ক্রেস্ট প্রদান


নিউইয়র্কের ক্রীড়াঙ্গনে মৌলভীবাজার ইউনাইটেড ক্লাব নামে একটি ক্রীড়া এবং সামাজিক সংস্থার উদ্বোধন হলো গত ৮ জুলাই সন্ধ্যায় স্থানীয় এস্টোরিয়া এলাকার হ্যালো বাংলাদেশ রেস্তোরাঁয়। ভবিষ্যতে নিউইয়র্কের সামাজিক অঙ্গন ও ক্রীড়াঙ্গনে অনন্য ভূমিকা রাখার প্রত্যয়ে নিউইয়র্কস্থ মৌলভীবাজার জেলাবাসীদের  মধ্যে  উদ্যমী  এক দল তরুণের দুঃসাহসিক প্রয়াস বলে উপস্থিত জেলার বিশিষ্টজনরা মতপ্রকাশ করেন। নবগঠিত মৌলভীবাজারের ইউনাইটেড ক্লাবের উত্তরোত্তর শুভ কামনা করে বক্তব্য রাখেন সৈয়দ সিদ্দিকুল হাসান, ক্রীড়া সংগঠক রজব আলী, শাহ জাবের আহমদ, শাহাবুদ্দিন চৌধুরী, লেখক ইশতিয়াক রুপু, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, রিয়েলটর ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের জনপ্রিয় শিল্পী মৌলভীবাজারের কৃতীসন্তান গায়ক সেলিম চৌধুরী। শিল্পী সেলিম চৌধুরী নিউইয়র্কে বসবাসকারী জেলার তরুণ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, মৌলবীবাজার জেলাবাসীর মুখ উজ্জ্বল করতে খেলোয়াড়রা বিশেষ ভূমিকা রাখবেন বলে আমার আশা। মনোজ্ঞ ও সুশৃঙ্খল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যথাক্রমে- ইমাদ চৌধুরী, সৈয়দ ফাহমি এবং টুকু চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবকে আর্থিক সহায়তাকারী সম্মানিত  স্পন্সর ও সংগঠকদের ক্রেস্ট প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়।

শেয়ার করুন