০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:২১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ২ শিশু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ২ শিশু ঘটনাস্থলে পুলিশ


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বন্দুক হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। ঘটনায় দুই শিশু আহত হয়েছে। গুলির সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিল ওই হামলাকারী। গত ৩ জুলাই সোমবার ফিলাডেলফিয়ার দক্ষিণাঞ্চলীয় কয়েকটি ব্লকজুড়ে এ তান্ডব চালায় সে। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, ঘটনাস্থল থেকে আরেক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি হামলাকারীকে টার্গেট করে গুলি ছুঁড়ছিলেন। তবে পুরো বিষয়টি স্পষ্ট হতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম আউটল বলেন, তদন্তকারীরা এখনও জানেন না যে কী কারণে গুলি চালিয়েছিলেন হামলাকারী। পুলিশ যখন হামলাকারীকে ধাওয়া করে, তখনও সে গুলি চালিয়ে যাচ্ছিল।

পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এখন আমরা শুধু এটুকুই জানি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময়ই গুলি চালিয়ে মানুষকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। তার কাছে প্রচুর গুলি ছিল। তার কাছে একটা রাইফেল ও একটা হ্যান্ডগানও ছিল।


বর্ন ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এডমিশন

বিস্তারিত নিচের লিংকে

rb.gy 


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা দিন দিন বেড়েই চলেছে। এই বছরের প্রথম ছয় মাসেই বন্দুক সহিংসতায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে। ফিলাডেলফিয়ার ঘটনার একদিন আগেই বাল্টিমোরে এক বন্দুকধারী দুইজনকে হত্যা করে এবং ২৮ জনকে আহত করেছে। এ নিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে ৩৩৯ টিতে দাঁড়ালো।


শেয়ার করুন