০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


এটর্নী মঈন চৌধুরীকে ল’ সোসাইটির সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
এটর্নী মঈন চৌধুরীকে ল’ সোসাইটির সংবর্ধনা এটর্নী মঈন চৌধুরীকে ফুলেল অভিনন্দন


গত ১২ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইজটি চাইনিজ রেস্টুরেন্টের পার্টি হলে এক্সিডেন্ট কেইসেস, ম্যাডিক্যাল ম্যালপ্রেকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশী আমেরিকান এটর্নী এ্যাট ল’ এবং আমেরিকাতে বাংলাদেশ ল’ সোসাইটির প্রধান উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী সর্বপ্রথম নিউইয়র্ক তথা আমেরিকাতে ‘প্রবাস বন্ধু’ উপাধীতে ভূষিত হওয়ায় বাংলাদেশ ল’ সোসাইটির কার্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ জুনেল এর সঞ্চালনায় বক্তারা এটর্নী মঈন চৌধুরীর সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের ভূয়সী প্রসংশা করেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা এ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, এ্যাডভোকেট সহ সভাপতি রুবিনা মান্নান, সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রচার সম্পাদক জাহেদুল হক, সমাজকল্যাণ সম্পাদক এ্যাডভোকেট আকমাম খান, কার্যকরি সদস্য এ্যাডভোকেট সনিয়া ইসলাম ও কার্যকরি সদস্য এ্যাডভোকেট আশিক খান প্রমুখ।

শেয়ার করুন