১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ যুক্তরাষ্ট্র জাপার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ যুক্তরাষ্ট্র জাপার মঞ্চে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতৃবৃন্দ


জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ২০ জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বর্তমান সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাপার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুব সম্পাদক মো. আবদুল আউয়াল মুন্না ও দফতর সম্পাদক আবদুল মোতালেব প্রমুখ।

বক্তারা বলেন, অতি সম্প্রতি বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলের ছাত্রছাত্রীরা কোটার বিরুদ্ধে যে রক্তক্ষয় আন্দোলন চালিয়ে যাচ্ছে তা বাংলাদেশের সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়েছে। পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতা-উত্তর সব আন্দোলনে ছাত্রছাত্রীদের ঐতিহাসিক ভূমিকা ছিল। বর্তমান আন্দোলনেও আমাদের সমর্থন রয়েছে। কারণ এটি নায্য দাবি। এ কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে নাম না জানা অসংখ্য ছাত্রছাত্রী শহিদ হয়েছেন। আমরা সেসব শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। যারা আহত হয়ে বাংলাদেশের হাসপাতালে চিকিৎসায় আছেন, তাদের সুস্থতা কামনা করি। তারা আরো বলেন, আজ স্বাধীন দেশের সাধারণ ছাত্রছাত্রীদের গুলি করে হত্যার জন্য বাংলাদেশে সেনাবাহিনীকে রাজপথে নামিয়েছেন, তা একটি বড় লজ্জার বিষয়।

শেয়ার করুন